লোড হচ্ছে...
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ।
২১ মিনিট আগে

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
১৪ দিন আগে


